ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি, হজে প্রাণ হারিয়েছেন ৩৮ বাংলাদেশি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:০৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:০৭:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি, হজে প্রাণ হারিয়েছেন ৩৮ বাংলাদেশি
২০২৫ সালের পবিত্র হজ পালন শেষে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৭ হাজার ৯৪৪ জন। রোববার (২২ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। হেল্প ডেস্ক জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ফিরেছেন ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৫৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ফিরেছেন ৭ হাজার ৩২৫ জন হাজি। চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন এবং আরাফায় একজন মারা যান। নিহতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। হজযাত্রীদের সৌদি যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।