ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার চার সাংবাদিক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪৩:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার চার সাংবাদিক নিহত সংগৃহীত ছবি

গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাংবাদিক আনাস আল-শরিফ, মোহাম্মদ কোরিয়েকে, চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নৌফাল। হামলার সময় তারা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুতে অবস্থান করছিলেন।
 

আল জাজিরা এক বিবৃতিতে এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের অংশ। সংস্থাটি দুই সপ্তাহ আগে অভিযোগ করেছিল যে, আইডিএফ বিশেষভাবে আনাস আল-শরিফকে টার্গেট করছে।
 

হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে পোস্ট দিয়ে জানায়, আল-শরিফ ‘একটি সন্ত্রাসী সেলের প্রধান’ হিসেবে হামাসের হয়ে কাজ করছিলেন। তবে নিহত অন্য তিন সাংবাদিক সম্পর্কে কোনো মন্তব্য করেনি আইডিএফ। বিবিসি ভেরিফাই দ্বারা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে এবং সহকর্মীরা নিহতদের শনাক্ত করছেন।
 

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (CPJ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে, হামলার আগে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে নির্দিষ্ট গোলাবারুদের ব্যবহার, আকাশপথে নজরদারি এবং গোয়েন্দা তথ্যের সমন্বয় করা হয়েছিল। তবে আল জাজিরা এটিকে সাংবাদিকদের কাজ ব্যাহত করার একটি বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে দেখছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।