ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

হবিগঞ্জে নিখোঁজের ৯ ঘণ্টা পর পুকুরে শিশুর মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
হবিগঞ্জে নিখোঁজের ৯ ঘণ্টা পর পুকুরে শিশুর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর ৮ বছর বয়সী শিশু তামিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাতাপুর মহল্লার মসজিদের পুকুরে ভেসে ওঠে তার মরদেহ। তামিম একই এলাকার মামুন মিয়ার ছেলে।
 

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে খাওয়ার পর তামিম অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। এসময় তার বাবা মিশুক গাড়ি নিয়ে বাইরে যান এবং মা প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় তারা ফিরে এসে তামিমকে না পেয়ে খোঁজ শুরু করেন এবং মাইকিং করে সন্ধান চাওয়া হয়।
 

রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মসজিদের পুকুরে তামিমের মরদেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন। শিশুটি পানিতে ডুবে মারা গেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
 

বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তাফা জানান, বিষয়টি থানাকে কেউ অবগত করেনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।