ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:১৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:১৭:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক ছবি সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেসের বগি সরানোর পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস জয়দেবপুর জংশনে প্রবেশের সময় ভুল সিগন্যালের কারণে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে এবং লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একইসঙ্গে রাজবাড়ী সড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ থাকে।
 

ঘটনার পর অন্য একটি ট্রেনের ইঞ্জিন এনে লাইনচ্যুত বগি সরানো হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ওয়াচম্যানের ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বগি অপসারণ শেষে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।