ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সীমান্তে ছবি তুলতে গিয়ে আটক দুই তরুণকে ফেরত দিল বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:২৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:২৪:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
সীমান্তে ছবি তুলতে গিয়ে আটক দুই তরুণকে ফেরত দিল বিএসএফ ছবি সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ছবি তুলতে ভারত সীমানায় ঢুকে পড়ায় বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি তরুণকে ফেরত দেয়া হয়েছে।

আটকের প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তের শেখপাড়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশ আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে জিডিমূলে দুই তরুণকে রাতে সদর থানা পুলিশের মাধ্যেমে পরিবারের কাছে হস্তান্তর করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটক হওয়া দুই তরুণেরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (১৪) ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আত্মীয় রিয়াদুলকে নিয়ে ভারতীয় সীমান্ত দেখতে ও ছবি তুলতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তে যান। এক পর্যায়ে সীমান্তের মেইন পিলার ৪২১ এর ৭ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতের ২০ গজ অভ্যন্তরে আমতলী এলাকায় ঢুকে পড়েন তারা। তবে কাটাতারের বেড়া দূরে থাকায় সীমান্ত বুঝতে পারেনি দুই তরুণ। এক পর্যায়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। পরে বিজিবিকে ঘটনাটি জানায় বিএসএফ। দুই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। 

এদিকে বিকেল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মীরগড় সীমান্তের মেইন পিলার ৪২১ এর ১১ নম্বর সাব পিলার থেকে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেখপাড়া এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে দুই তরুণকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।