ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তিন দশক পর দ্বিপক্ষীয় সফরে ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:১৭:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
তিন দশক পর দ্বিপক্ষীয় সফরে ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত
তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৩ আগস্ট শুরু হবে তার দুই দিনের এ সফর।

সফরের দ্বিতীয় দিনে, ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের আলোচনায় দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক পুনরায় সক্রিয় করার পাশাপাশি ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো প্রাধান্য পাবে।

কূটনৈতিক সূত্রের মতে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ছিল নিষ্ক্রিয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর উভয় দেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বছরের এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের ঢাকা সফর সেই উদ্যোগেরই অংশ ছিল। এবার ইসহাক দারের সফরকে সেই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এ সফরের পর ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজনেরও আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। দুই দেশের সর্বশেষ (অষ্টম) এই বৈঠক হয়েছিল ২০০৫ সালের সেপ্টেম্বরে, ঢাকায়।

প্রসঙ্গত, ইসহাক দারের পূর্ব নির্ধারিত সফরটি ২৭–২৮ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এ প্রেক্ষাপটে ২৪ এপ্রিল ঢাকা ও ইসলামাবাদ যৌথভাবে সফরটি স্থগিত করে। নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ আগস্ট।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।