ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিয়াদের বিরুদ্ধে আরও ৫ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিয়াদের বিরুদ্ধে আরও ৫ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বিরুদ্ধে এবার নতুন করে আরও বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

জানা গেছে, এর মাস খানেক আগেই রিয়াদ ও তার সহযোগীরা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় ৫ কোটি টাকার চেক আদায় করে। আজাদ জানান, গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার অফিসে হুমকি দিয়ে চাঁদা দাবি করে। তারা তাকে ‘শেখ হাসিনার দোসর’ আখ্যায়িত করে এবং দাবিকৃত অর্থ না দিলে বাইরে অপেক্ষমাণ ২০০ লোক দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেয়।

তৎক্ষণাৎ নগদ অর্থ না থাকায় তারা তার মোবাইল ফোন ও প্রায় ৫ কোটি টাকার চেক নিয়ে যায়। যদিও পরে মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চেকের একটি বড় অংশই আজাদের অফিস থেকে নেওয়া। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এর আগে ২৬ জুলাই সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে চাঁদাবাজির সময় রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন: মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আবদুর রাজ্জাক রিয়াদ (২৫)। এদের মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না ছিলেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক এবং সিয়াম ও সাদাব সদস্য ছিলেন।

এ ঘটনায় সংগঠনের তিনজনকে বহিষ্কার করা হয় এবং রিয়াদসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ১৭ জুলাই রিয়াদ ও অপু গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। প্রথম দফায় ১০ লাখ টাকা নেওয়ার পর, ২৬ জুলাই আবার বাকি ৪০ লাখ টাকা নিতে গিয়ে তারা ধরা পড়েন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও বাকিদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয় বলে জানান সংগঠনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো সংগঠন এত দ্রুত ও প্রকাশ্যে দায় স্বীকার করে এমন পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও জানান, “বৈছাআ’র (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।