ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ব্যবসায় বিনিয়োগের নামে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এক যুগ পর গ্রেপ্তার সাবেক ছাত্রশিবির নেতা

বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে মমিনুল ইসলাম মণ্ডল ওরফে মইম সুমনকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:১৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:১৮:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০ বার পঠিত
ব্যবসায় বিনিয়োগের নামে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এক যুগ পর গ্রেপ্তার সাবেক ছাত্রশিবির নেতা ছবি সংগৃহিত

ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের নেতা মমিনুল ইসলাম মণ্ডল ওরফে মইম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বগুড়া শহরের প্রেসপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সুমন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিশামত দশনিয়া গ্রামের শাহাদাৎ হোসাইন মণ্ডলের ছেলে। ভুক্তভোগীদের অভিযোগ, ২০১১ সালের দিকে বন্ধুদের নিয়ে ব্যবসা শুরু করার উদ্যোগ নেন তিনি। পরে ‘বেঙ্গল শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’, ‘তেজারা এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেড’ ও ‘তেজারা প্রপার্টিজ’সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বন্ধুদের পরিচালক পদে যুক্ত করেন এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।

অভিযোগ অনুযায়ী, বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সাধারণ টেলিভিশনে ‘তেজারা টিভি’ লোগো ও কার্টন ব্যবহার করে চীন থেকে টেলিভিশন আমদানির ধারণা দেওয়া হয়েছিল। প্রায় এক বছর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কার্যক্রম চালানোর পর তিনি আত্মগোপনে চলে যান বলে দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগী ওমর ফারুকের করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সমবায় ব্যবসাসহ বিভিন্ন লাভজনক উদ্যোগের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের মধ্যে কবি ও প্রচ্ছদশিল্পী আফসার নিজামও রয়েছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। অন্য ভুক্তভোগীরাও অর্থ ফেরত এবং অভিযোগের সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।