ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ: ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৭:৪৪ পূর্বাহ্ন
ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ছবি: সংগৃহীত
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
 তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনার অধীনে থাকা বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয়, তাহলে ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হবে।
 
বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
মূলত ভারতীয় পণ্যের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে কি না একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি। ভারত— ওরা আমার বন্ধু।”
 
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার সিএনবিসিকে বলেন, ভারতের সঙ্গে একটি কার্যকর বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আরও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, “তারা তাদের বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ দেখিয়েছে, আমরাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।
 
 তবে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে আরও কিছু দরকষাকষি করতে হবে, দেখতে হবে তারা কতদূর এগোতে চায়।”
সিএনএন বলছে, ট্রাম্প বাণিজ্য চুক্তিগুলোর বিষয়ে বারবার জোর দিয়েছেন যেন অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য আগে যেসব বাজার বন্ধ ছিল সেগুলো খুলে দেয়। তবে ভারত ও যুক্তরাষ্ট্র— দুই পক্ষই এখন পর্যন্ত কোনও নির্দিষ্ট অচলাবস্থার কথা স্পষ্ট করেনি।
 
 ভারতের বাণিজ্যমন্ত্রী গত সপ্তাহে বলেছেন, চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগস্টের ১ তারিখের মধ্যে তা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।
 
ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে “খুব কঠিন” বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গত এক দশকে দুই দেশের বাণিজ্য বেড়ে গেলেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দ্বিগুণ হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ভারত থেকে যুক্তরাষ্ট্র ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, আর ভারত যুক্তরাষ্ট্র থেকে ৪২ বিলিয়ন ডলারের পণ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল ওষুধ, মোবাইল ফোনসহ যোগাযোগ যন্ত্রপাতি ও পোশাক।
 
ট্রাম্প ও তার প্রশাসন গত কয়েক মাস ধরেই বলে আসছিল, ভারতের সঙ্গে চুক্তি প্রায় সম্পন্ন। গত মে মাসের মাঝামাঝি ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্য করতে রাজি হয়েছে। তবে সঙ্গে সঙ্গে ভারত তা অস্বীকার করে।
 
এরপর গত ১৫ মে কাতারের দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, “ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। সেখানে পণ্য বিক্রি করা খুব কঠিন। তারা আমাদের এমন একটি প্রস্তাব দিয়েছে যাতে আমাদের কোনও শুল্ক দিতে হবে না।”
 
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখন এই মন্তব্যকে “অকালপক্ব” বলে উল্লেখ করেন। তিনি বলেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি; দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনাগুলো “জটিল ও সূক্ষ্ম।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী