দক্ষ জনশক্তি রপ্তানিতে ২০২৬-৩০ মেয়াদি পরিকল্পনা সরকারের
নতুন শ্রমবাজার অনুসন্ধান, কারিগরি প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
- আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:৪৪:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:৪৪:৩৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৭ বার পঠিত
ছবি সংগৃহীত
দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ বাড়াতে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। ১১ নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, রেমিট্যান্স বাড়ানো এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্তমানে দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৫৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জাপানি, কোরীয়, ইংরেজি, আরবি ও জার্মানসহ আটটি ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
মন্ত্রী আরও জানান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষ কর্মী রপ্তানি ও বৈদেশিক আয়ের পরিমাণ বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।