ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ভাঙনের আতঙ্কে সেন্টমার্টিন, নৌযান বন্ধে তীব্র খাদ্য সংকটে দ্বীপবাসী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:১৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:১৭:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
ভাঙনের আতঙ্কে সেন্টমার্টিন, নৌযান বন্ধে তীব্র খাদ্য সংকটে দ্বীপবাসী ছবি সংগৃহীত

নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে টানা তিনদিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে করে সেন্টমার্টিন দ্বীপে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট তৈরি হয়েছে।


জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট উঁচু হয়ে দ্বীপের বিভিন্ন অংশে প্রবেশ করে শতাধিক ঘরবাড়ি প্লাবিত করেছে। গাছপালা ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি। আতঙ্কে রয়েছে অন্তত ১০ হাজার মানুষ।


স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের চারদিকে ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ও ব্লক দিয়ে রক্ষা ব্যবস্থা না নিলে সেন্টমার্টিন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।


বাজার কমিটির নেতা হাবিবুর রহমান জানান, নৌযান বন্ধ থাকায় দ্বীপে পণ্য সংকট চরমে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে খাদ্য সংকট আরও প্রকট হবে। তিনি জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালুর দাবি জানান।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বৈরী আবহাওয়ায় সতর্কতা হিসেবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া উন্নত হলে আবার চলাচল শুরু হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।