ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বাংলাদেশ-ইরাক সম্পর্ক জোরদারে দুটি সমঝোতা সই

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শের কাঠামো প্রতিষ্ঠায় সম্মত হয়েছে দুই দেশ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:২৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:২৪:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
বাংলাদেশ-ইরাক সম্পর্ক জোরদারে দুটি সমঝোতা সই ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শের ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) বৈঠকের সাইডলাইনে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইরাকের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হোসেন সমঝোতা স্মারক দুটিতে স্বাক্ষর করেন।


সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বাংলাদেশ ও ইরাকের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শ গ্রহণের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা হবে।


স্বাক্ষর অনুষ্ঠান শেষে দুই দেশের মন্ত্রীরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা বাংলাদেশ ও ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


তাঁরা আশা প্রকাশ করেন, সমঝোতা স্মারক দুটি দুই দেশের সম্পর্ককে নতুন গতি দেবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।