ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগে মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

নির্মাণকাজের চাকরির কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকায় রাজনকে রাশিয়ায় পাঠানোর অভিযোগ, চক্রের মাধ্যমে ৩০ বাংলাদেশি পাচারের তথ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:৪৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৩:৪৪:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগে মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার ছবি: সংগৃহীত

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গ্রেফতার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৫৫) ও মো. আবু তাহের লেন্টু (৫০)।
 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। এর আগে মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
 

এসআরবির তথ্য অনুযায়ী, ভুক্তভোগী রাজন হোসেনকে (২১) নির্মাণকাজে চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠানো হয়। গত ৭ মে সেখানে পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে রাজনকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়।
 

সেখানে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন বলে জানানো হয়েছে। পরে আহত অবস্থায় পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন তিনি।
 

দেশে ফিরে ক্ষতিপূরণ চাইলে মিজানুর রহমান রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনের বাবা ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার আইনে মামলা করেন।
 

মামলার পর মঙ্গলবার ভোরে ফরিদপুরের নগরকান্দার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। একই দিন এসআরবি-৬-এর একটি দল ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আবু তাহের লেন্টুকে গ্রেফতার করে।
 

এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, প্রাথমিক অনুসন্ধানে ওই চক্রের মাধ্যমে প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়ার তথ্য পাওয়া গেছে। পরে তাঁদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন এবং দুজন পালিয়ে দেশে ফিরেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।