সৌদি আরবে হুতি হামলা, এশিয়ান কাপের নিরাপত্তা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া
২০২৭ সালের এশিয়ান কাপ সামনে রেখে সৌদি আরবের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফুটবল অস্ট্রেলিয়া
- আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০১:০৩:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০১:০৩:৩৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
সংগৃহীত ছবি
সৌদি আরবে সাম্প্রতিক হুতি হামলার পর ২০২৭ সালের এশিয়ান কাপের নিরাপত্তা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ফুটবল অস্ট্রেলিয়া। আগামী জানুয়ারিতে সৌদি আরবে শুরু হতে যাওয়া এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ।
সোমবার সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের এশিয়ান চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে এগিয়ে আসছিল, যা প্রতিহত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তেল স্থাপনা, ট্যাংকার ও পরিবহন কেন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে ২৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এশিয়ান কাপ শুরুর আগে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ফুটবল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টটি আগামী ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও আল খোবার শহরে।
ফুটবল অস্ট্রেলিয়ার এক মুখপাত্র এএফপিকে বলেন, খেলোয়াড়, কর্মী ও সমর্থকদের নিরাপত্তা এবং কল্যাণই সংস্থাটির প্রধান অগ্রাধিকার। তাদের অভিজ্ঞ নিরাপত্তা দল নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে হালনাগাদ তথ্য দিচ্ছে। জাতীয় দলের প্রতিটি প্রশিক্ষণ শিবিরের পরিকল্পনায় ঝুঁকি মূল্যায়ন করা হয় এবং জানুয়ারির প্রস্তুতির ক্ষেত্রেও নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাবে।
মুখপাত্র আরও জানান, এশিয়ান কাপ আয়োজনের পরিকল্পনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে যোগাযোগ রাখছে ফুটবল অস্ট্রেলিয়া। এ বিষয়ে এএফপির পক্ষ থেকে এএফসির মন্তব্য চাওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।