নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, প্রতিবাদ জানাল সরকার
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় দায়ীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৮:৪০:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৮:৪০:৪১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি সংগৃহিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত আলোচনা করে দায়ীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করতে বলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ড. ইউনূসকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সন্ত্রাসীদের পক্ষেই ঘটানো সম্ভব। এ ঘটনা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো দেশকেই অসম্মান করেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।