ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

সারাদেশে এলপিজির দোকান বন্ধের হুঁশিয়ারি, ৭ দফা দাবি

১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের, দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:২৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:২৪:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
সারাদেশে এলপিজির দোকান বন্ধের হুঁশিয়ারি, ৭ দফা দাবি ছবি: সংগৃহীত

এলপিজির দাম সমন্বয়, সরবরাহব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে সব তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এই দুই দিনের কর্মসূচিতে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
 

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ কর্মসূচির কথা জানান। সংবাদ সম্মেলনে এলপিজির দাম নির্ধারণ, অব্যবহৃত সিলিন্ডার পুনরায় বাজারে চালু এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।
 

সেলিম খান বলেন, বর্তমানে বাজারে মাত্র ছয় থেকে সাতটি কোম্পানি সক্রিয় রয়েছে। এর ফলে সারাদেশে কয়েক লাখ গ্যাস সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব সিলিন্ডারে গ্যাস ভর্তি করে ডিলারদের মাধ্যমে বাজারে সরবরাহের ব্যবস্থা নিতে সরকার ও এলপিজি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এতে ভোক্তারা ন্যায্যমূল্যে এলপিজি কিনতে পারবেন বলে আশা প্রকাশ করেন সমিতির সভাপতি।
 

ব্যবসায়ীদের অন্যতম দাবি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করার পর কোম্পানিগুলো যেন নিজেদের ইচ্ছামতো সেই দাম পরিবর্তন করতে না পারে। পরবর্তী সময়ে দাম সমন্বয়ের প্রয়োজন হলে তা নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে করার দাবি জানিয়েছেন তাঁরা।
 

এ ছাড়া বাজারে পড়ে থাকা হাজার হাজার অব্যবহৃত এলপিজি সিলিন্ডার পুনরায় ব্যবহারের উপযোগী করে সরবরাহব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি। ব্যবসায়ীদের অভিযোগ, কিছু কোম্পানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, কিছু কোম্পানি এলপিজি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারছে না। এতে বাজারে গ্যাস সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তাঁদের দাবি।
 

সংবাদ সম্মেলনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অযৌক্তিক জরিমানা এবং ব্যবসায়ীদের হয়রানির অভিযোগও তোলা হয়।
 

এদিকে সংবাদ সম্মেলন চলাকালে বিইআরসির চেয়ারম্যান তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান সেলিম খান। তাঁর দাবি, কমিশন ব্যবসায়ীদের দাবিগুলো পর্যালোচনা করে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।