রংপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কাউনিয়ায় নিজ বাড়িতে অভিযান, জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা
- আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:০০:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:০০:১৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
ছবি সংগৃহীত
রংপুরের কাউনিয়ায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ আলী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল জাবেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচর থেকে নীল রঙের একটি প্যাকেটে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে এলাকার মাদক বিস্তার ও সংশ্লিষ্ট চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে জাবেদ আলীর বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবার উৎস এবং মাদক চক্রের অন্য সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।