ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা

আবু সাইদ মিয়া বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি

বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র সহসভাপতি আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৪০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৪০:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
আবু সাইদ মিয়া বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছবি: প্রতিনিধি
বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষনা করা হয়েছে। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আবু সাইদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনজুর আহমেদ মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহম্মেদ সেন্টু, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহম্মেদ, প্রস্তাবিত উপদেষ্টা শাহনাজ জামান, নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, সমাজকল্যান সম্পাদক মাহমুদুল হাসান সিরাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ, সাধারণ সদস্য নাজমুল হাসান প্রমুখ। সভায় ক্লাবের ভবিষৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে সাংগঠনিক নিয়ম অমান্য করায় নব নির্বাচিত সভাপতি হাজী মুহসিন দেওয়ানকে তার পদ ও স্থায়ী সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পদত্যাগ পত্র হস্তান্তর না করে ফেসবুকে অপপ্রচার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে সভাপতির পদ শুন্য হওয়ায় সভায় সিদ্ধান্ত ও নিয়মানুযায়ী সিনিয়র সহ সভাপতি মোঃ আবু সাইদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। কার্যনির্বাহী কমিটি মনে করে, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বন্দর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে।একই সঙ্গে প্রেস ক্লাবের স্বার্থে তিনি দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।