ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

নোবিপ্রবিতে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে ছাত্রশিবিরের দোয়া-মাহফিল

শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাত বার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:১৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:১৩:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
নোবিপ্রবিতে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে ছাত্রশিবিরের দোয়া-মাহফিল ছবি: সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিপীড়নবিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদ এর সপ্তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির।
 
বুধবার (৭ অক্টোবর) বাদ যোহর নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোবিপ্রবি শাখা ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত।
 
নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "শহীদ আবরার ফাহাদ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে নির্মমভাবে শাহাদাতবরণ করেছেন। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলার সাহস জোগায়। শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন মতের ভিন্নতার কারণে নিপীড়ন বা হয়রানির শিকার না হন। শহীদ আবরারের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।"
 
ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, "শহীদ আবরার ফাহাদ ও ওসমান হাদীর মতো দেশপ্রেমিকরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই তাঁদের হারিয়েছি। ভারতে আধিপত্যবাদ কায়েম করতে এ দেশের বিএনপি ও জামায়াতের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে প্রধান থ্রেট মনে করে তাদের ওপর নির্দয় অত্যাচার চালানো হয়েছে এবং শীর্ষ নেতাদের একে একে শেষ করা হয়েছে। ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডব, বিডিআর হত্যাকাণ্ড কিংবা শাপলা চত্বরের ঘটনা সবই ছিল ফ্যাসিবাদের পরিকল্পিত ধাপ। ২৪-এর বিপ্লবে ছাত্র-জনতা ফ্যাসিবাদের অবসান ঘটালেও ভারতীয় চক্রান্ত থামেনি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার জীবন দেব, কিন্তু কোনো আপস করব না।"
 
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ। ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। গতবছর শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।