ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপিতে পল্লবী-রূপনগর থানার ওসিসহ ৮ পরিদর্শক বদলি

কমিশনারের আদেশে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগে নতুন পদায়ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৭:১১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৭:১১:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ডিএমপিতে পল্লবী-রূপনগর থানার ওসিসহ ৮ পরিদর্শক বদলি ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, পল্লবী থানার ওসি (নিরস্ত্র) হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার ওসি (নিরস্ত্র) নোমান হোসেনকে এসআরইউর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিবির ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।