ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

কুরবানীর পশুর চর্বি বিক্রি করা কি জায়েয? শরিয়তের নির্দেশনা কী বলে

ইসলামি শরিয়তের আলোকে কুরবানীর পশুর গোশত, চর্বি ও অন্যান্য অংশ বিক্রির বিধান এবং সংশ্লিষ্ট মাসআলা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৭:৩৩:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
কুরবানীর পশুর চর্বি বিক্রি করা কি জায়েয? শরিয়তের নির্দেশনা কী বলে প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সংগৃহীত - মাসিক আল কাউসার ওয়েবসাইট থেকে

অনেক এলাকায় দেখা যায়, কুরবানীর কয়েকদিন পর ফেরিওয়ালারা বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর পশুর চর্বি ক্রয় করে। মানুষও না বোঝার কারণে নিজ কুরবানীর পশুর চর্বি তাদের কাছে বিক্রয় করে। এটি জায়েয নয়। কুরবানীর পশুর গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা নিষেধ। কেউ যদি বিক্রি করে ফেলে তাহলে এর পূর্ণ মূল্য সদাকা করে দিতে হবে।
(দ্র. ইলাউস সুনান ১৭/২৫৯; বাদায়েউস সানায়ে ৪/২২৫; আলমগীরী ৫/৩০১)

জেনে রাখা দরকার, মূল্য সদাকার নিয়ত না থাকলে কুরবানীর পশুর গোশত, চর্বি, খুর ইত্যাদি কোনো কিছু বিক্রি করাই জায়েয নেই। এজন্যই তো যারা কুরবানীর পশুর চামড়া বিক্রি করেন তারা মূল্য সদাকার নিয়তেই বিক্রি করেন এবং এর পূর্ণ মূল্যই সদকা করে দেন; নিজেরা খরচ করেন না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।