ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’, ফের জানাল ভারত

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় নয়াদিল্লি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’, ফের জানাল ভারত ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান ফের স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি মূলত একটি ‘আইনি বিষয়’ এবং এর সঙ্গে বিভিন্ন আইনগত প্রক্রিয়া জড়িত। বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ কথা বলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখাই ভারতের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারতের যোগাযোগ ও সম্পৃক্ততা এই নীতির ভিত্তিতেই এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রত্যর্পণ নিয়ে বলতে গেলে এটি মূলত একটি আইনি বিষয়।’ এ বিষয়ে আগেও ভারতের অবস্থান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যর্পণের সঙ্গে বিভিন্ন আইনগত বিষয় জড়িত।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত ইতোমধ্যে গ্রহণ করে তা আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পর্যালোচনা করছে বলে এর আগে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত জুলাইয়েও জয়সওয়াল বলেছিলেন, প্রত্যর্পণ-সংক্রান্ত যেকোনো বিষয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম আলোচিত বিষয়। সর্বশেষ বক্তব্যেও ভারত এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা চূড়ান্ত সিদ্ধান্তের কথা না জানিয়ে আইনি প্রক্রিয়ার বিষয়টিকেই সামনে রেখেছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।