ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এডেন বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি সমর্থিত সরকারি বাহিনীর পাল্টা অভিযানের মধ্যে ইয়েমেনে নতুন করে সংঘাত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১১:২৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
এডেন বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র হামলা ছবি—সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে চালানো এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এডেনের নিরাপত্তা বিভাগের মিডিয়া কার্যালয়।
 

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে কয়েক সপ্তাহ ধরে হুতিদের অগ্রযাত্রার পর সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর পাল্টা অভিযানে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় সরকারি বাহিনী কৌশলগত জলপথ বাব আল মানদেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে।
 

হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বিভিন্ন এলাকার মানুষের জন্য এডেন বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশপথ। ফলে বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলার ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
 

এডেন বিমানবন্দরে হামলার আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল।
 

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা এবং সাদা ও আমরান প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্রের হুমকি আসছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।