ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ

স্কুলে অর্থ ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলনে অভিভাবক-শ্রমিকরাও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৯:৪৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৯:৪৩:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ ছবি সংগৃহীত

ফ্রান্সজুড়ে স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা স্কুলে আরও বেশি অর্থ বরাদ্দ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পুলিশের ‘দমনমূলক আচরণ’ কমানোর দাবি জানিয়েছেন।

প্যারিসে প্লাস দে লা রিপুব্লিক থেকে শত শত কিশোর-কিশোরী মিছিল বের করেন। অন্যদিকে লিওনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্যারিস-মার্শেইয়ে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং রেনে শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করা হয়। তবে আগের কয়েক দফার তুলনায় মঙ্গলবারের কর্মসূচিতে বড় ধরনের সহিংসতা কম ছিল।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানিয়েছেন, আন্দোলন শুরুর পর এখন পর্যন্ত ২১৫ জন শিক্ষার্থী ও ৮৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন ৭১৫ জন পুলিশ সদস্যও। সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশটির ৮৯১টি উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। একই দিনে দেশজুড়ে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪ লাখ ৫০ হাজার এবং ১ হাজার ৮০০ উচ্চবিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করা হয়েছিল।

মার্শেইয়ে হাজারো মানুষ বিভিন্ন সড়কে মিছিল করেন। একপর্যায়ে মুখোশ পরা একদল বিক্ষোভকারী রাস্তার খুঁটি ও ময়লার বিন ব্যবহার করে পুলিশের কাছ থেকে নিজেদের আলাদা করতে ব্যারিকেড তৈরির চেষ্টা করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

শিক্ষার্থীরা বলছেন, অনেক স্কুলের অবকাঠামো দুর্বল এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। মার্শেইয়ের এক শিক্ষার্থী জানান, স্কুলগুলোর অবস্থা ভেঙে পড়ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী লেকর্নু কট্টর-বামপন্থি দল ফ্রান্স আনবোডকে আগামী সাত মাসের মধ্যে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ করেন। তবে শিক্ষা মন্ত্রী এদুয়ার জেফ্রে বলেন, শুরু থেকেই তিনি স্কুল অবরোধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, চরম সহিংসতাপ্রবণ কিছু গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হয়েছে।

আন্দোলন অব্যাহত থাকায় ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।