ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর

তীব্র লড়াইয়ের পর ইয়েমেনের তাইজ প্রদেশের পশ্চিমে লোহিত সাগরের তীরবর্তী কৌশলগত ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার দাবি জানিয়েছে দেশটির সরকারপন্থি বাহিনী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:৩৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:৩৫:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর ছবি: সংগৃহীত
ইয়েমেনের তাইজ প্রদেশের পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। হুথি বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শহরটি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারপন্থি বাহিনী।
 
সরকারপন্থি সাবা নিউজ এজেন্সির এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সূত্রটি জানায়, মোখা শহরের আশপাশের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।
 
এতে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর মিডিয়া সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও মোখার নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে।
 
তাদের দাবি, লড়াইয়ের পর হুথিদের সরিয়ে শহরটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, সরকারি বাহিনীর অগ্রগতির পূর্ণ মাত্রা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
 
হুথিরাও সরকারি বাহিনীর এ দাবি প্রত্যাখ্যান করেছে।
গত মাসে হুথি বিদ্রোহীরা মোখা দখলে নিয়েছিল। এরপর শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার ও হুথিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে মোখা গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।
 
লোহিত সাগরের তীরে অবস্থিত মোখা শহরটি বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের এ জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।