ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

হুতিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

বাব আল মানদেবের কাছে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ন্ত্রণ ও সানা অভিমুখে অভিযান শুরুর দাবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১১:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১১:১৪:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
হুতিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর ছবি—সংগৃহীত

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান চালিয়ে কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখল করেছে তারা। একই সঙ্গে বাব আল মানদেব প্রণালির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণও নেওয়ার দাবি করেছে সরকারি বাহিনী।
 

গতকাল সোমবার সামরিক বাহিনী জানায়, বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব থেকে ইরান সমর্থিত হুতিদের সরিয়ে দেওয়াই তাদের অভিযানের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজধানী সানা অভিমুখে একটি ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
 

সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মোখার কাছের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হুতি যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। কয়েকজনকে আটক করার দাবিও করেছে সামরিক সূত্র। তবে হতাহত বা আটকের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার মধ্যে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের নতুন করে সংঘাত শুরু হয়েছে। গত সেপ্টেম্বরে দ্রুতগতির অভিযানে পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের মোখা এবং পরে বাব আল মানদেব প্রণালির আশপাশের এলাকা দখলে নেয় হুতিরা।

গতকাল দিনের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তারা তায়েজের ধুবাব জেলার নিয়ন্ত্রণও পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে বাব আল মানদেবের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলের পাশাপাশি সানা অভিমুখে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথা জানায় তারা।

২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির জনবহুল উত্তর পশ্চিমাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
 

ধুবাবে সামরিক অভিযান নিয়ে ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস ও জায়ান্টস ব্রিগেডস বিমান সহায়তায় বড় ধরনের অভিযান চালিয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় হুতি যোদ্ধাদের অবস্থান ও চলাচলের ওপর হামলা চালানো হয়।
 

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক সূত্র সাবাকে জানিয়েছে, অভিযানে সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে এবং বাব আল মানদেবগামী সরবরাহপথ ও সড়ক বিচ্ছিন্ন করে দিয়েছে। সংঘর্ষে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত ও আহত এবং কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
 

এরপর ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে বিমান অভিযান শুরুর কথা জানায়। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করছে ১০০টি যুদ্ধবিমান।

তাঁর দাবি, জোট বাব আল মানদেব প্রণালিতে ‘আকাশপথে সুরক্ষা’ নিশ্চিত করেছে এবং হুতিদের কয়েক শ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।