হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নেমেছে এক অঙ্কের ঘরে
জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বাড়ছে উদ্বেগ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১১:০৪:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১১:০৪:২৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৩ বার পঠিত
ছবি সংগৃহীত
সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে এক অঙ্কের ঘরে নেমে এসেছে। প্রাথমিক জাহাজ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রকাশিত তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে মোট ১৪টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। এর মধ্যে চারটি জাহাজ উপসাগরীয় এলাকা থেকে বের হয়েছে এবং ১০টি উপসাগরের দিকে প্রবেশ করেছে।
তবে গত ১০ দিনের গড় হিসেবে প্রতিদিন এই জলপথ দিয়ে ১৪টি জাহাজ চলাচল করেছে। ট্র্যাকিংয়ের এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরে পরিবর্তিত হতে পারে। কয়েকটি জাহাজ স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে প্রণালি পার হওয়ায় সেগুলোর তথ্য সরকারি হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮
তবে গত ১০ দিনের গড় হিসেবে প্রতিদিন এই জলপথ দিয়ে ১৪টি জাহাজ চলাচল করেছে। ট্র্যাকিংয়ের এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরে পরিবর্তিত হতে পারে। কয়েকটি জাহাজ স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে প্রণালি পার হওয়ায় সেগুলোর তথ্য সরকারি হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।