ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ইয়েমেনে তীব্র সংঘাত: গত জুলাই থেকে ঘরবাড়ি ছেড়েছেন ৭৬ হাজার মানুষ

সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ায় বাস্তুচ্যুতির পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২১:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
ইয়েমেনে তীব্র সংঘাত: গত জুলাই থেকে ঘরবাড়ি ছেড়েছেন ৭৬ হাজার মানুষ ছবি: সংগৃহীত
ইয়েমেনে চলমান সংঘাতের কারণে, গত জুলাই থেকে, অন্তত ৭৬ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। গত এক সপ্তাহের মধ্যেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
 
সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হওয়ায় দেশটিতে বাস্তুচ্যুতির পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি জানায়, ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট ঘণ্টায় ঘণ্টায় দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে।
 
আইওএমের তথ্য অনুযায়ী, জুলাইয়ে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর থেকে অন্তত ৭৬ হাজার মানুষ নিরাপত্তার জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
 
সংস্থাটি বলেছে, গত এক সপ্তাহের তুলনায় এই সংখ্যা চার গুণ বেশি। সংঘাত আরও তীব্র হওয়ায় পুরো পরিবারগুলো রাতের আঁধারে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। অনেকের যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গাও নেই।
 
এক দিন আগে আইওএম জানিয়েছিল, চলতি মাসের শুরু থেকে ইয়েমেনে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে মঙ্গলবার প্রকাশিত হিসাবে এই সংখ্যা ছিল ১৮ হাজার ৫শ'।
 
আইওএম জানিয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকা ও তাইজ প্রদেশে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
 
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাইজ। শুধু এই প্রদেশের বিভিন্ন জেলা থেকেই প্রায় ৮ হাজার ৩০০ পরিবার, অর্থাৎ প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
 
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন করে লড়াই তীব্র হওয়ায় বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।