ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

‘মানহানির’ অভিযোগে দুদকের বিরুদ্ধে মামলার হুমকি আসিফের

দুদকের অনুসন্ধানসংক্রান্ত অভিযোগ অস্বীকার করে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা ও প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫১ বার পঠিত
‘মানহানির’ অভিযোগে দুদকের বিরুদ্ধে মামলার হুমকি আসিফের ছবি—সংগৃহীত।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। অভিযোগের কারণে মানহানি হয়েছে উল্লেখ করে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা ও তাঁর বিষয়ে প্রকাশিত খবর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তিনি।

 

বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব পালনের সময় ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল এবং ১৫০ জনকে পদোন্নতি দেওয়ার ঘটনায় মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
 

আসিফ মাহমুদের দাবি, ৩৮ কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিলের বিষয়টি ২০২৫ সালের আদালতের রায় বাস্তবায়নের অংশ ছিল। ২০২১ সালে নিয়মবহির্ভূতভাবে ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে নবম গ্রেডের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। আদালত পরে ওই আদেশ অবৈধ ঘোষণা করলে দায়িত্বে থাকা ৩৮ জনকে তাঁদের মূল পদে ফিরিয়ে দেওয়া হয়।
 

পদোন্নতির অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ১৫০ জন নয়, বিভিন্ন সময়ে শূন্য হওয়া মোট ১৮২টি পদে পদোন্নতির জন্য সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রস্তুত জ্যেষ্ঠতার তালিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির তথ্য পিএসসিতে পাঠানো হয়। পরে পিএসসির সুপারিশের ভিত্তিতেই ১৮২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
 

আসিফ মাহমুদ আরও বলেন, দুটি প্রক্রিয়ার কোনোটিতেই তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না এবং সংশ্লিষ্ট আদেশে তাঁর স্বাক্ষরও ছিল না। তাঁর ভাষ্য, এসব বিষয় উপদেষ্টা পর্যায়ে নয়, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
 

দুদকের একজন কর্মকর্তা অনুসন্ধানের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বললেও পরে সেই বক্তব্য থেকে সরে আসার বিষয়টি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত খবরের কারণে ব্যক্তিগতভাবে মানহানি হয়েছে। তিনি অভিযোগসংশ্লিষ্ট ফাইল ও প্রশাসনিক নথি যাচাই করার আহ্বান জানান এবং তদন্তে প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।