ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নেপালে হিমবাহ ধস ও আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা ১২০০ ছাড়াল

নেপালে ভয়াবহ হিমবাহ ধস ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে এবং এখনো প্রায় সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
নেপালে হিমবাহ ধস ও আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা ১২০০ ছাড়াল ছবি: সংগৃহীত
নেপালে হিমবাহ ধসের পর সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। মৃতের সংখ্যা ইতোমধ্যে ১ হাজার ২০০ জন ছাড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী ও উদ্ধারকারী দল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
 
বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 
 
বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৪ জনে পৌঁছেছে। এছাড়াও এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এমন মানুষের সংখ্যা চার হাজার ২১৬ জন।
 
পুলিশ জানিয়েছে, এসব মরদেহের ১ হাজার ১১৩টি মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপরদিকে ৯৫টি মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এছাড়াও আরও ৯১১টি মরদেহের বিস্তারিত পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।
 
এদিকে বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের সঙ্গে ত্রাণ বিতরণ এবং মরদেহ রক্ষণাবেক্ষণের কাজও করছে।
 
অপরদিকে বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া গাড়ি চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে। এতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসন কাজ করছে।
 
 
সূত্র: বিবিসি, কাঠমান্ডু পোস্ট

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।