ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি চুক্তি অব্যাহতভাবে লঙ্ঘন করে গাজা উপত্যকায় চালানো ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও আট ফিলিস্তিনি নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৩৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৩৯:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত ছবি: সংগৃহীত
গাজ্জায় হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনি।
 
বুধবার (২ সেপ্টেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
 
দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে আটজনের মরদেহ পৌঁছেছে। এ সময়ে আহত হয়েছেন আরও ৩১ জন।
 
মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ও বিভিন্ন সড়কে এখনো বেশ কয়েকজন নিহত ও আহত ব্যক্তি আটকা পড়ে আছেন। তবে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
 
এদিকে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তিও ইসরাইলি বাহিনী অব্যাহতভাবে লঙ্ঘন করে যাচ্ছে।
 
মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের বিভিন্ন লঙ্ঘনে ১ হাজার ৩৩৪ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৪২৯ জন আহত হয়েছেন।
 
এ ছাড়া ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৪৭০ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৫৪০ জনে পৌঁছেছে।
 
নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। হতাহতের পাশাপাশি ইসরাইল গাজ্জা উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এসব অবকাঠামো পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭ হাজার কোটি ডলার।
 
সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।