ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি: যুক্তরাষ্ট্র-ইরান কেউই সত্য

ওয়াশিংটনের দাবি, প্রণালিতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ; তেহরানের পাল্টা বক্তব্য—নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতে। জাহাজ চলাচলের তথ্যও দেখাচ্ছে ভিন্ন চিত্র।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১১:৫৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১১:৫৪:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি: যুক্তরাষ্ট্র-ইরান কেউই সত্য ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কেউ পুরো সত্য বলছে না। এক পক্ষের দাবি পথটি খোলা রয়েছে, অন্য পক্ষের দাবি এটি অবরুদ্ধ। তবে সাবেক এক মার্কিন কূটনীতিক জানিয়েছেন, বাস্তবে দুই দাবির কোনোটিই পুরোপুরি সঠিক নয়।
 
সাবেক মার্কিন কূটনীতিক জোয়ি হুড আল জাজিরাকে জানান, হরমুজ প্রণালি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুরোপুরি সত্য নয়। একইভাবে এটি বন্ধ করে দেওয়ার যে দাবি ইরান করছে, তা-ও ঠিক নয়। কারণ মহাসড়কের মতো প্রণালিটি পুরোপুরি বন্ধ করার সক্ষমতা ইরানের নেই। এর পরিবর্তে তারা নিরস্ত্র বাণিজ্যিক জাহাজগুলোকে ভয় দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
 
তবে সব জাহাজ এই ভয়ভীতির কাছে নতি স্বীকার করছে না। কিছু জাহাজ রাতে সংকেত বন্ধ রেখে ওমানের উপকূল ঘেঁষে চলাচল করছে। মার্কিন সামরিক বাহিনীও সাধ্যমতো তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে।
 
অন্যদিকে, নৌপথের ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তবে এর মানে এই নয় যে, পথটি খুলে দেওয়া হচ্ছে।
 
ইরানি সংবাদপত্র আল-ওয়েফাক-এর প্রধান সম্পাদক মুখতার হাদ্দাদ জানান, তেহরান বিষয়গুলোকে আলাদা করে দেখছে। তিনি বলেন, একটি অন্তর্বর্তী চুক্তির পর হয়তো চূড়ান্ত ঘোষণা আসতে পারে; কিন্তু তার মানে নৌপথ খুলে দেওয়া নয়। সমঝোতা স্মারকের শর্তগুলো ওয়াশিংটন মেনে না নেওয়া পর্যন্ত ইরানের বর্তমান অবস্থান বদলাবে না বলেও নিশ্চিত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।