ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ফ্রান্সের ওড অঞ্চলে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, আহত ৩৯

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ওড অঞ্চলে আঘাত হানা বিরল ও শক্তিশালী টর্নেডোতে শত শত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১২:০৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১২:০৫:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৬ বার পঠিত
ফ্রান্সের ওড অঞ্চলে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, আহত ৩৯ ছবি সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ওড অঞ্চলে এক শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে শত শত ঘরবাড়ি। 
 
সোমবার (২৪ আগস্ট) রাতে আঘাত হানা এই বিরল প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৩৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড অঞ্চলের পোমাস গ্রাম। টর্নেডোর প্রবল বাতাসে বহু বাড়ির ছাদ উড়ে গেছে এবং জানালা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনও আংশিক ও মানসিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 
 
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ শেষে বলেন, ওড অঞ্চলে নজিরবিহীন শক্তির এক টর্নেডো আঘাত হেনেছে। পোমাস গ্রামের ক্ষয়ক্ষতি অত্যন্ত মারাত্মক।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক চিত্রে দেখা যায়, বিশালাকারের টর্নেডোটি ঘূর্ণিবায়ুর প্রাচীর তুলে পার্শ্ববর্তী ভার্জেই গ্রামের ওপর দিয়ে তাণ্ডব চালিয়ে এগিয়ে যাচ্ছে। ওড অঞ্চলে তীব্র ঝড়ের পরপরই বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় ১ হাজার ৬০০ পরিবার। সার্বিকভাবে দক্ষিণ ফ্রান্সে প্রায় ২১ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
 
উল্লেখ্য, দক্ষিণ ফ্রান্সে টানা কয়েক সপ্তাহের তীব্র ও অস্বাভাবিক দাবদাহের পর গত সোমবার হঠাৎ বজ্রঝড় শুরু হয়। এই চরম প্রতিকূল আবহাওয়ার ধারাবাহিকতায় গভীর রাতে ভূখণ্ডে বিধ্বংসী এই টর্নেডো আঘাত হানে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গৃহহীন পরিবারগুলোকে সহায়তা দিতে উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।