ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ছেলেকে ইরানের হত্যাচেষ্টার চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর

ইরান তার এক সন্তানকে হত্যার টার্গেট করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:৫৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:৫৬:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
ছেলেকে ইরানের হত্যাচেষ্টার চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর ছবি: সংগৃহীত
ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার কোন ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কখন বা কীভাবে ওই হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে- সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
 
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান তার এক ছেলেকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। তার ভাষায়, ‘অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছে-ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে।’
 
নেতানিয়াহুর দুই ছেলে-ইয়াইর ও আভনার। এদের মধ্যে বড় ছেলে ইয়াইর ২০২৪ সাল থেকে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিনি শিন বেটের নিরাপত্তা পাচ্ছেন। তার নিরাপত্তায় ইসরায়েলি করদাতাদের বিপুল অর্থ ব্যয় নিয়ে দেশটিতে ইতোমধ্যেই বিতর্ক রয়েছে। অন্যদিকে, ছোট ছেলে আভনার জীবনের বেশিরভাগ সময় ইসরায়েলেই কাটিয়েছেন।
 
নেতানিয়াহুর এই মন্তব্য সামনে আসে আসন্ন নির্বাচনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে বিতর্কের মধ্যেই। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট আইজেনকোটকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে-এমন প্রতিবেদনের বিষয়ে কথা বলছিলেন নেতানিয়াহু।
 
নেতানিয়াহু বলেন, নির্বাচনে তিনি পরাজিত হলেও তার স্ত্রী ও সন্তানদের অন্তত পাঁচ বছর নিরাপত্তা দেওয়ার জন্য শিন বেটের সঙ্গে হওয়া চুক্তির প্রয়োজন রয়েছে। তার দাবি, পরিবারের জন্য দেওয়া এই নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। নিরাপত্তা না থাকলে তার ছেলেকে হত্যার জন্য পাঠানো গুপ্তঘাতকেরা সফল হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
 
একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিরাপত্তার বিষয়েও সংযমের আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। আইজেনকোটকে নিরাপত্তা না দেওয়ার বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, শিন বেট প্রধানের সঙ্গে তার কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী যে-ই হোন, তাকে যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।