ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

চব্বিশের অভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফল, দাবি খন্দকার মোশাররফের

২০২৪ সালের আন্দোলনের কৃতিত্ব এককভাবে কয়েকজনের নামে দেওয়ার সমালোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১০:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১০:৪৮:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
চব্বিশের অভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফল, দাবি খন্দকার মোশাররফের ছবি সংগৃহীত

২০২৪ সালের ছাত্র অভ্যুত্থানকে শুধু কয়েকজন ব্যক্তির আন্দোলনের ফল হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থান সফল হওয়ার পেছনে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক ভূমিকা রয়েছে।

সোমবার ২৪ আগস্ট বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, অনেকে ২০২৪ সালের আন্দোলনকে কয়েকজন ব্যক্তির নামে চালিয়ে দিতে চান। তবে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছে। এ সময়ে দলটির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় আসামি হয়ে শাস্তি ভোগ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলন সফল করার ক্ষেত্রেও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও সরকার যেসব কার্যক্রম হাতে নিয়েছে, সেগুলোর সুফল পেতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, সরকারের নেওয়া পদক্ষেপগুলো সফল হলে বিএনপি সবচেয়ে জনবান্ধব দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ কারণেই বিরোধী পক্ষ এসব উদ্যোগের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।