আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়াতে আলোচনা
নিরাপদ অভিবাসন, বৈদেশিক কর্মসংস্থান ও বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৩৭:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৩:৩৭:৩৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১,০২২ বার পঠিত
ছবি: সংগৃহীত
বাংলাদেশি কর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রম আরও কার্যকর করতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং আইওএম বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় অভিবাসন খাতে দুই প্রতিষ্ঠানের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে আইওএম কীভাবে বোয়েসেলকে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া দেশের বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয় উঠে আসে। বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য উন্নত সেবা ও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর ও নিরাপদ করতে বোয়েসেল ও আইওএমের মধ্যে ভবিষ্যতে ঘনিষ্ঠ সহযোগিতা এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।