গার্ড অব অনারে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি, জোরদার নিরাপত্তা
- আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:৩২:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:৩২:২৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৬৪ বার পঠিত
ছবি সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ২৩ আগস্ট বঙ্গভবনে উঠেছেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন।
বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস উপলক্ষে বঙ্গভবনে অভ্যর্থনা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
রাষ্ট্রপতির বঙ্গভবনে আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সরকারি বাসভবন ও বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল কার্যক্রম জোরদার করা হয়।
এর আগে ২০ আগস্ট ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নামে গেজেট প্রকাশ করা হয়। পরদিন ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।