ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন

তেহরানের বিরুদ্ধে ‘চাপ ও নিষেধাজ্ঞা’ উত্তেজনা আরও বাড়াবে বলে মন্তব্য বেইজিংয়ের; সংকট নিরসনে সংলাপ ও কূটনীতির আহ্বান।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১২:১১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১২:১১:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা চীন সরাসরি নাকচ করেছে। বেইজিং বলেছে, তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ বা একতরফা নিষেধাজ্ঞা পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কোনো সমাধান আনতে পারবে না।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার একথা বলেন।
 
এসময় তিনি ইরানের ওপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান।
 
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক জয় কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসতে থাকার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ বা চরম অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেছেন।
 
এর আওতায় বিশ্বের যে কোনও দেশ বা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে কোনো প্রকার লেনদেন বা ব্যবসা অব্যাহত রাখলে তাকে ‘ভয়াবহ’ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
 
ইরানের অর্থনীতিকে একঘরে করার ট্রাম্পের এই প্রচেষ্টায় চীনকে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে চীন এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেছেন, “নিষেধাজ্ঞা ও চাপ সমস্যা সমাধানে সহায়ক হবে না।” তিনি আরও বলেন, “চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে।”
 
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিকে ‘অবৈধ এবং অমানবিক’ বলে নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি নতুন নিষেধাজ্ঞার হুমকিকে বিশ্ব অর্থনীতির জন্য হুমকিস্বরূপ বলে অভিহিত করেছেন।
 
ইরানের অর্থনীতিতে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস হয়ে আছে চীন। তবে ইরান যুদ্ধে চীন সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। তারা ইরান ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষের সঙ্গেই যোগাযোগের পথ খোলা রেখেছে। সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।