ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলল তেহরান

মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১২:২৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১২:২৫:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলল তেহরান সংগৃহীত ছবি
 

ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার তীব্র নিন্দা জানিয়ে তেহরান এটিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।
 

বিবৃতিতে ইরান বলেছে, নতুন এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্যবস্তু হয়েছেন সাধারণ ইরানি নাগরিকরা, যা তাদের ভাষায় অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল। মন্ত্রণালয় জানায়, নিজেদের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা ও স্বার্থ রক্ষায় ইরান দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে তাদের দুর্বল করা যাবে না।
 

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর সতর্ক করে বলেছেন, কোনো দেশ ইরানকে অর্থনৈতিক সহায়তা দিলে তার বিরুদ্ধেও ব্যাপক ও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে।
 

এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং এর সহযোগী জাহাজবহর। দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান করা আরেকটি মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের নাবিক ও ক্রুরা দীর্ঘ সমুদ্রযাত্রার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে, যা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনার মুখে পড়েন। এমন প্রেক্ষাপটে আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হিসেবে জর্জ ওয়াশিংটনকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এক বিবৃতিতে জানায়, পূর্বনির্ধারিত মোতায়েন পরিকল্পনার অংশ হিসেবে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সেন্টকম অঞ্চলে পৌঁছে কার্যক্রম শুরু করেছে।
 

সূত্র রয়টার্স।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।