ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের পথচলা

চার দশকের রাজনৈতিক জীবনের নানা ধাপ পেরিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির এই প্রবীণ নেতা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১০:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১০:১১:০৩ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের পথচলা ছবি—সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা, এরপর মন্ত্রী এবং এবার দেশের রাষ্ট্রপতি। দীর্ঘ চার দশকের বেশি সময়ের রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা আন্দোলন, কারাবরণ ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। বৃহস্পতিবার ২০ আগস্ট সংসদে ভোটের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
 

উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান মির্জা ফখরুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে রাজনীতিতে সক্রিয় হন। আশির দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনেও যুক্ত ছিলেন। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে উঠে আসেন তিনি।
 

বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল এবং মন্ত্রিসভাতেও দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব নেন।
 

বিএনপির রাজনৈতিক সংকটের সময় দলকে সাংগঠনিকভাবে ধরে রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় তিনি দলীয় কার্যক্রমে নেতৃত্ব দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১১ বার কারাবরণ করেছেন এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন বলেও দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তনের প্রক্রিয়াতেও মির্জা ফখরুল সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
 

এরপর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম সামনে আসে। বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ।
 

টানা তিন ঘণ্টা ভোটগ্রহণের পর বিকেল ৫টায় ভোট শেষ হয়। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান। অব্যবহৃত থাকে ৬টি ব্যালট। বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।
 

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় এবং সংসদে বিএনপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা আগে থেকেই জোরালো ছিল।
 

নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতা ও অন্যান্য সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জানান।

শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার নতুন দায়িত্ব পালনের দিকে এখন নজর রাজনৈতিক অঙ্গনের।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।