ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিনি বন্দির মৃত্যুদণ্ড নিয়ে আরব লীগের হুঁশিয়ারি

মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৫:৩৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৫:৩৭:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
ফিলিস্তিনি বন্দির মৃত্যুদণ্ড নিয়ে আরব লীগের হুঁশিয়ারি ছবি সংগৃহিত
আরব লীগ সতর্ক করে বলেছে, কোনো ফিলিস্তিনি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য আন্তর্জাতিকভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বুধবার ১৯ আগস্ট দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি ইসরাইলের সাম্প্রতিক উদ্যোগকে ফিলিস্তিনি বন্দিদের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বিপজ্জনক ও নজিরবিহীন পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

আরব লীগের মতে, ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়া এবং তাদের সঙ্গে অমানবিক বা নির্বিচার আচরণ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হবে। এর মধ্যে চতুর্থ জেনেভা কনভেনশন, এর প্রটোকল এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির বিধান রয়েছে। সংগঠনটির অভিযোগ, গত মার্চে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ডের প্রয়োগ সম্প্রসারণ করে আইন পাস এবং বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের অবকাঠামো তৈরির প্রস্তুতি একই পরিকল্পিত নীতির অংশ। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অধিকার ও জাতীয় আকাঙ্ক্ষা দমন এবং ইসরাইলি কারাগারগুলোকে মৃত্যুদণ্ড কার্যকরের কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে তারা। গত মার্চে নেসেটে পাস হওয়া ওই আইন নিয়ে মানবাধিকার সংগঠনগুলোও উদ্বেগ প্রকাশ করেছিল।

তাদের আশঙ্কা ছিল, আইনটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্যমূলকভাবে প্রয়োগ করা হতে পারে। বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে আটক রয়েছেন। তাদের একটি অংশকে কোনো বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের মাধ্যমে বন্দি রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের আটককে নির্বিচার এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে সমালোচনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।