ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যুর মিছিল: প্রাণ হারালেন ৭ হাজারের বেশি ট্রাম্পের জবাবে ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দাবি ইরানের জ্বালানি তেলের মজুত ৬ মাসে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা সরকারের ৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ বায়তুল মোকাররমে এসি স্থাপনের নামে মূল আর্চ ভাঙার অভিযোগ ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান জ্বালানি সংকট কাটাতে সরাসরি ক্রয়ে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, ফের গ্যাস সরবরাহে সংকট উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা ছাত্র সংঘর্ষ আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ভূমধ্যসাগরে ৯ দিন ভাসল নৌকা: অনাহারে ১১ বাংলাদেশির মৃত্যু বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে সরকারের ১৮০ দিন পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব ইরানের সেনাপ্রধানের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়ে ২৪৪৩ মিলিয়ন ঘনফুটে ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ

ট্রাম্পের জবাবে ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দাবি ইরানের

হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের প্রতীকী বিরোধ তুঙ্গে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:১৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:১৬:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ট্রাম্পের জবাবে ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দাবি ইরানের ছবি সংগৃহীত
ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্য দিয়ে প্রবাহিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টাজবাব হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।
 
 ইরান দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বুধবার (১৯ আগস্ট) ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’
 
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে হরমুজ প্রণালির ওপর ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ লেখা ছিল। পরবর্তীতে ট্রাম্পের এই পোস্টটি হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও পুনরায় শেয়ার করা হয়।
 
ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে। আর তা না হলে ইরানই তার এই ভুল ধারণা ভেঙে দেবে।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। পরিসংখ্যান অনুযায়ী, সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত অধিবাসী রয়েছেন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের অভিবাসন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যার ফলে লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকাটি তাদের প্রধান কেন্দ্রে পরিণত হয় এবং স্থানীয়ভাবে এটি ‘তেহরান অ্যাঞ্জেলস’ নামে পরিচিতি পায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।