ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের পর নোবিপ্রবি পরিস্থিতি এখন শান্ত

হলের সিট দখল ও আধিপত্য নিয়ে উত্তেজনায় সাংবাদিকসহ আহত ৯; নিরাপত্তা জোরদারে বন্ধ পকেট গেট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০২:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০২:২০:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৭ বার পঠিত
ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের পর নোবিপ্রবি পরিস্থিতি এখন শান্ত ছবি: সংগৃহীত
গতকাল ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠার পর বর্তমানে স্বাভাবিক রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সার্বিক পরিস্থিতি। 
 
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। শ্রেণিকক্ষে নিয়মিত ক্লাস চলছে এবং শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবেই করছেন।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হলের সিট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের অভিযোগ ওঠে। সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হন। পরে শিক্ষার্থীরা কয়েকজন বহিরাগতকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। একজন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর হতে দেখা যায়। নিরাপত্তার অংশ হিসেবে ক্যাম্পাসের পকেট গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে শিক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করা হয়।
 
গত রাত থেকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার থাকলেও বুধবার সকালে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও আড্ডা দিতে দেখা গেছে। নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমও চলছে।
 
এদিকে গতকালের ঘটনার পর নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।