ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

সমুদ্রপথে জাহাজ চলাচল লক্ষ্যবস্তুর অভিযোগ আবুধাবির; ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করেছে তেহরান।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০১:১০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০১:১০:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে।
 
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রথম ক্ষেপণাস্ত্রটি ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দেশটির আঞ্চলিক জলসীমার ভেতরে পতিত হয়।
 
এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল।
 
ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত। রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
 
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে গত কয়েক মাসে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এ সময় ইউএইসহ কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।
 
এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ধ্বংস করা হয়েছে।
 
তবে সর্বশেষ দুই ক্ষেপণাস্ত্রের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি ইউএই কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।