ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হবে, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্যকে মজার ছলে বলা কথা হিসেবে ব্যাখ্যা করেছে হোয়াইট হাউস
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১১:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হবে, ট্রাম্পের মন্তব্যে  চাঞ্চল্য ছবি সংগৃহিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বললেও এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ব্রায়ান শোয়ার্জ এক অজ্ঞাতনামা হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে জানিয়েছেন, ট্রাম্প ওই মন্তব্যটি ঠাট্টার ছলে করেছিলেন।

গত শুক্রবার ১৪ আগস্ট নিউইয়র্কে একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। এ কথা বলার পর তিনি হাসেন এবং মন্তব্যটি সত্যি বলেও উল্লেখ করেন। তবে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্যকে কোনো গুরুতর সরকারি সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণার ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়। হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা আইনি পদক্ষেপের তথ্যও পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে সরকারবিরোধী গণঅভ্যুত্থান উসকে দেওয়াকে অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। এরপর ইরান পাল্টা হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বড় একটি অংশের ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশ্বের জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ও অচলাবস্থা তৈরি হয়েছে।

ইরান বেসামরিক জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সমাবেশে ট্রাম্প বলেন, তাদের অবরোধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না। তবে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।