ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

কুড়িগ্রামে সরকারি ওষুধ পুড়িয়ে ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিপুল পরিমাণ ওষুধ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১০:১৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:২৬:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩২ বার পঠিত
কুড়িগ্রামে সরকারি ওষুধ পুড়িয়ে ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন ছবি সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দ করা সরকারি ওষুধ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগের ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিপুল পরিমাণ সরকারি ওষুধ আগুনে পুড়িয়ে নষ্ট করার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। সরকারি অর্থে কেনা রোগীদের জন্য বরাদ্দ ওষুধ এভাবে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় রোগীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অনেক সময় প্রয়োজনীয় সরকারি ওষুধ পাওয়া যায় না। ফলে দরিদ্র রোগীদের বাইরের ফার্মেসি থেকে তুলনামূলক বেশি দামে ওষুধ কিনতে হয়। একই সঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহানের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগও করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ডা. সারওয়ার জাহান দাবি করেন, হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কিছু পুরোনো কাগজপত্র পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সময় করোনাকালের কিছু অব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ ওষুধও একসঙ্গে বিনষ্ট করা হয় বলে জানান তিনি।

এদিকে সরকারি ওষুধ পুড়িয়ে ফেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন। তিনি বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি ওষুধগুলো কেন নষ্ট করা হয়েছিল, সেগুলো সত্যিই মেয়াদোত্তীর্ণ ছিল কি না এবং ওষুধ ধ্বংসের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না—এসব বিষয় স্পষ্ট হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।