ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ: ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: বহু হতাহত, রক্তের জরুরি প্রয়োজন

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৫:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৫:২৯:২৭ অপরাহ্ন
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: বহু হতাহত, রক্তের জরুরি প্রয়োজন ছবি: সংগৃহীত। স্থান: মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত এবং ৪৮ জন দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭।
 
দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়াও ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এসব হাসপাতালে দগ্ধদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, রক্তদানে আগ্রহীদের দ্রুত হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৬০ জন রোগী এসেছে। বেশিরভাগই নারী ও শিশু, তাদের মধ্যে অধিকাংশ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে তিনি উল্লেখ করেন।
 
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এখনো দগ্ধ রোগীদের হাসপাতালে আনা হচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর।
 
মাইলস্টোন কলেজের পিআর কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, দুর্ঘটনার সময় প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং শিক্ষকরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। মিজানুর রহমান নামে কলেজের এক কর্মকর্তা বলেন, বিমানটি কলেজ ভবনের মাঝখানে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একাই ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
 
দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধার কাজে সহায়তা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী