ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

স্বেচ্ছায় ধর্মান্তর ও বিয়েতে কেউ বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

ব্যক্তিগত পছন্দ, গোপনীয়তা ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষায় ঐতিহাসিক পর্যবেক্ষণ ভারতীয় আদালতের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:০১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:১২:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৩ বার পঠিত
স্বেচ্ছায় ধর্মান্তর ও বিয়েতে কেউ বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট ছবি: সংগৃহীত
 
প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করলে কিংবা নিজের পছন্দের পাত্রকে বিয়ে করলে তাতে বাবা কিংবা অন্য কেউ বাধা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছে যে, প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে নিজেদের ধর্ম, বিয়ে ও জীবনধারা নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ আইনি অধিকার তাদের রয়েছে।
 
রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উত্তর প্রদেশের দুই বোন দিব্যা ভাটিয়া (জোয়া) ও অংশু ভাটিয়ার (আমিনা) করা একটি ‘হেবিয়াস কর্পাস’ পিটিশনের শুনানিতে বিচারপতি সন্দীপ জৈন এই পর্যবেক্ষণ দেন। ওই দুই বোন অভিযোগ করেন যে, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর তাদের বাবা পুলিশ কর্মকর্তাদের সহায়তায় তাদের বেআইনিভাবে আটকে রেখেছেন।
 
আদালত পর্যবেক্ষণে বলেন, “আবেদনকারীরা প্রাপ্তবয়স্ক, তাই তাদের ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির হস্তক্ষেপ সংবিধান-সুরক্ষিত মর্যাদা, গোপনীয়তা এবং ব্যক্তিস্বাধীনতার অধিকারের ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।” আদালত আরও উল্লেখ করেন যে, আবেদনে উপস্থাপিত বক্তব্য অনুযায়ী দুই নারী সম্পূর্ণ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেছেন।
 
আগামী ৬ আগস্ট এই দুই নারীকে আদালতে হাজির করার জন্য উত্তর প্রদেশ কর্তৃপক্ষ ও তাদের বাবাকে নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন তাদের জবানবন্দি গ্রহণের মাধ্যমে আদালত নিশ্চিত হবে যে, তাঁরা নিজেদের সিদ্ধান্তে অটল আছেন কি না এবং বর্তমানে তাদের জোরপূর্বক আটকে রাখা হয়েছে কি না। নির্ধারিত দিনে তাদের হাজির করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হলফনামার মাধ্যমে জবাবদিহি করতে হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।