ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

বসুন্ধরায় ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

অবৈধ ভিওআইপি ও অনলাইন প্রতারণার অভিযোগে ডিবির অভিযানে বিপুল প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৩:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৩:১৯:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
বসুন্ধরায় ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা, অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় প্রায় ১০ হাজার সক্রিয় সিমকার্ডসহ বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম, বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করা হয়।
 

শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় অভিযান চালায় ডিবির সাইবার ক্রাইম বিভাগের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ এবং ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝর্না চাকমা জিয়ানা (২৭) এবং চীনের নাগরিক লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।
 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সক্রিয় সিমকার্ডের মধ্যে প্রায় ৪ হাজার বাংলালিংকের। এসব সিম অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
 

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম অভিযানের বিভিন্ন তথ্য জানান।
 

ডিবির তথ্য অনুযায়ী, ঝর্না চাকমা জিয়ানা পুরো ভবনটি ভাড়া নিয়ে দুটি ফ্লোর চীনা নাগরিকদের কাছে সাবলেট দিয়েছিলেন। ওই দুই তলায় অবস্থান করে চক্রের সদস্যরা প্রযুক্তির মাধ্যমে অবৈধ ভিওআইপি, অনলাইন জুয়া ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন।
 

তদন্তসংশ্লিষ্টরা জানান, চক্রটি সাধারণ মানুষের মোবাইল নম্বরে বাড়িতে বসে আয়, চাকরি কিংবা বিভিন্ন আকর্ষণীয় অফারের প্রলোভন দেখিয়ে এসএমএস পাঠাত। এসব বার্তার সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করার পর ব্যবহারকারীরা প্রতারণার শিকার হতেন।
 

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে চক্রটি বিশেষ কৌশল ব্যবহার করত। একটি ডিভাইসের সঙ্গে বাহ্যিকভাবে একাধিক সিম স্লট যুক্ত করে একই সময়ে ১২টি পর্যন্ত সিম পরিচালনা করা হতো। এতে ভুক্তভোগীদের অভিযোগের পর সংশ্লিষ্ট ডিভাইসের আইএমইআই নম্বর দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।
 

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অনলাইন প্রতারণার মাধ্যমে চক্রটি প্রায় ২৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল।
 

তিনি আরও জানান, জব্দ হওয়া সক্রিয় সিমগুলো অবৈধভাবে সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। অবৈধভাবে সিম বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।