ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৫ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে: কিয়েভ

রংপুরে এএসআই নিয়োগে জাল প্রবেশপত্র চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে প্রতারণার চেষ্টা, চাকরির নামে ১৭ লাখ টাকার চুক্তির অভিযোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০২:১৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০২:১৭:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
রংপুরে এএসআই নিয়োগে জাল প্রবেশপত্র চক্রের ৪ সদস্য গ্রেফতার সংগৃহীত ছবি
 

পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় জাল প্রবেশপত্র ব্যবহার করে প্রক্সি পরীক্ষার্থী প্রবেশের চেষ্টার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ। একই মামলায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মেট্রোপলিটন থানায় মামলা হয়েছে।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মো. আশরাফুল ইসলাম (২১), রংপুরের মো. তাজমিলুর রহমান (১৯), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কামালকাছনা কার্যালয়ের কর্মচারী মো. বাদশা মাসউদ আলম (৪৮) এবং নুরুল ইসলাম (২০)। এছাড়া মো. নুরুল ইসলাম (৪৬) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
 

পুলিশ জানায়, শুক্রবার ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মূল ফটকে দায়িত্ব পালনকালে আশরাফুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে যাচাই করা হয়। পরে তার কাছে থাকা প্রবেশপত্রটি জাল বলে নিশ্চিত হন দায়িত্বরত কর্মকর্তারা। একই সময়ে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে উপস্থিত হওয়া তাজমিলুর রহমানকেও আটক করা হয়।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মচারী বাদশা মাসউদ আলম ও তার সহযোগী নুরুল ইসলাম ১৭ লাখ টাকার বিনিময়ে তাকে ক্যাডেট এএসআই পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এই চুক্তির অংশ হিসেবে তিনি দিনাজপুর থেকে ঢাকার একটি ব্যাংক হিসাবে ২ লাখ ৫০ হাজার টাকা জমা দেন।
 

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আশরাফুলের কাছে একটি জাল প্রবেশপত্র পাঠানো হয়। যদিও তিনি নিয়োগের বাধ্যতামূলক শারীরিক পরীক্ষায় অংশ নেননি। সেই জাল প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে।
 

আশরাফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে বাদশা মাসউদ আলমকে গ্রেফতার করে। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে প্রতারণা, অর্থ লেনদেন এবং জাল প্রবেশপত্র তৈরি ও সরবরাহসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
 

জিজ্ঞাসাবাদে বাদশা মাসউদ আলম স্বীকার করেছেন যে, পলাতক নুরুল ইসলামসহ কয়েকজন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিচালনা করতেন। পুলিশ জানিয়েছে, তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে জাল প্রবেশপত্র তৈরি ও সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া পরিচয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিভ্রান্তি তৈরিরও অভিযোগ উঠেছে।
 

কোতোয়ালি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বলেন, পলাতক আসামিদের গ্রেফতার এবং প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।